রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫৯
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

করোনার উপসর্গ নিয়ে কাশিয়ানীতে গৃহবধূর মৃত্যু, বাড়ি লকডাউন

ডেক্সরিপোর্ট  গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল)সকালে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। ওই গৃহবধূর বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাব্বির আহমেদ জানান, সকালে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার প্রাথমিক উপসর্গ নিয়ে মারা যান ওই গৃহবধূ। খবর পেয়ে মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই নারীর বসবাসরত বাড়িটি লকডাউন করা হয়েছে। নমুনার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।