রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

সৌদি আরবের রাষ্ট্রদূত হলেন জাবেদ পাটোয়ারী

ডেক্সরিপোর্ট  পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তিনি এই নিয়োগ পেলেন।

সোমবার (১৩ এপ্রিল) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (১৪ এপ্রিল) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

সরকারি চাকরি আইন অনুযায়ী তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে জাবেদ পাটোয়ারীর জন্ম। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পর জাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন ১৯৮৬ সালে। ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা জীবনের ওপর লেখা বই ‘কারাগারের রোজনামচা’-এর বিভিন্ন ‘নথিপত্র’ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাবেদ পাটোয়ারী।

২০১৮ সালের ২৫ জানুয়ারি তিনি পুলিশ মহাপরিদর্শক নিয়োগ পান। ওই বছরের ৩ জুন সিনিয়র সচিব পদমর্যাদা পান তিনি।