রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:০৯
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

ফুলবাড়ীতে ২৯পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম পুলিশের হাতে ১ মাদক কারবারি আটক হয়েছে।
আজ ১৩ এপ্রিল উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর মৌজায় হাতুর বাটালের ব্রীজ সংলগ্ন স্থানে দুপুর ১টায় ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জীতিন্দ্রনাথ রায়(৩৫) কে আটক করে গ্রাম পুলিশ সাইয়াদুল হক।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের এস অাই আঃ কাদের ও এস অাই দিপেশ চন্দ্র রায় সেখান থেকে জীতিন্দ্রনাথকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটককৃত জীতিন্দ্রনাথ রায় নাগেশ্বরী উপজেলার চৌবাড়ী পয়রাডাঙ্গা গ্রামের মৃত সর্বশ্বর রায়ের ছেলে।

এব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।