ডেক্সরিপোর্ট পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলার প্রথম করোনাভাইরাস (কভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, নারায়ণগঞ্জ থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে পাতাকাটা গ্রামে ফেরা এক যুবক জ্বর-সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ঐ যুবকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হলে আজ পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ আসে।
সিভিল সার্জন ডা.মো.হাসনাত ইউসুফ জাকী আরো জানান, বর্তমানে করোনাভাইরাস শনাক্ত ঐ রোগী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।