মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৫৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

রোগী না থাকায় বন্ধ হচ্ছে উহানের সেই হাসপাতাল

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চীনের উহানে নির্মিত লেইশেনশান হাসপাতালটি অবশেষে বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার।

হুবেই প্রদেশের উহানে করোনার প্রকোপ এখন নেই বললেই চলে। আক্রান্ত নেমে এসেছে শূন্যের কোটায়। সর্বশেষ চারজন রোগী ছিল হাসপাতালটিতে। তাদের উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের মাধ্যমে হাসপাতালটিতে আর কোনো রোগী নেই।

রোগী না থাকার কারণে বুধবার (১৫ এপ্রিল) থেকে বন্ধ হচ্ছে চীনে জরুরি ভিত্তিতে নির্মিত এ হাসপাতাল।

হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে। আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে রোগী শূন্যের কোটায় নেমে এসেছে। এটি খুবই ভালো কাজে লেগেছে।

ওয়াং জানান, হাসপাতালে ২ হাজার ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারাত্মক ঝুঁকিতে ছিল। তবে হাসপাতালটিতে মৃত্যুর হার মাত্র ২.৩ শতাংশ।

গত ডিসেম্বর উহানে করোনা ভাইরাস শনাক্তের পর এটি ওই অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। উহানে করোনা মোকাবিলায় ও এর চিকিৎসায় গত ২৫ জানুয়ারি এ হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। মাত্র দুই সপ্তাহে হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। হাসপাতালে শয্যা সংখ্যা ১ হাজার ৬০০।