শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

মৃত্যুর মিছিল যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে বিধ্বস্ত ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতদিন দেশটির একটি রাজ্য বাদে অন্যসব অঙ্গরাজ্যেই করোনায় মৃত্যুর সংখ্যা ছিল। তবে এবার ওয়েমিং রাজ্যটিও যুক্ত হলো। সোমবার ওয়েমিং রাজ্যের গভর্নর মার্ক গর্ডন প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ওয়েমিং অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। মারা গেছে ১ জন। সুস্থ হয়ে উঠেছে ১৩৬ জন।

ওয়ার্ল্ডমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৮১৫ জন। মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৬৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৩১৫ জন। চিকিৎসাধীন রয়েছে ৫ লাখ ২৬ হাজার ৮৪৬ জন।

এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে আছে নিউইয়র্ক। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৬৫৫ জন। মৃতের সংখ্যা ১০ হাজার ৫৬ জন।

চীনে শুরু হওয়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী স্তব্ধ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৮১ জন। প্রাণ হারিয়েছে ১ লাখ ২১ হাজার ৭১০ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪ লাখ ৬০ হাজার ১৪৬ জন।