শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৫৮
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

র‌্যাব ডিজির দায়িত্ব নিলেন আব্দুল্লাহ আল-মামুন

ডেক্সরিপোর্ট  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

এর আগে গত ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনে র‌্যাব ডিজি বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, বুধবার (১৫ এপ্রিল) পুলিশের নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাংক ব্যাজ পরানো হয়।