শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

আইজিপির দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আজ থেকে দায়িত্ব নিয়েছেন। তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)-এর স্থলাভিষিক্ত হলেন।

বুধবার বিকালে পুলিশ প্রধানের দায়িত্ব নেন বেনজীর।

আইজিপি হিসেবে যোগদানের আগে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন।

এর আগে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেনজীর আহমেদকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন উপস্থিত ছিলেন।

এ সময় বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার), এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, বিপিএম (বার) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।