শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:০৯
শিরোনাম :
জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

করোনা ভাইরাসের নতুন লক্ষণ ‘চুলকানি’

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কয়েকটি নতুন লক্ষণ শনাক্ত করেছেন ফ্রান্সের চর্ম বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে চামড়ার উপরিভাগে অবস অনুভূতি, চুলকানি ও ব্যথাসহ চামড়া লাল হয়ে যাওয়া।

গত সপ্তাহে ফ্রেঞ্চ ন্যাশনাল ইউনিয়ন ডারমাটোলজিস্ট-ভেনেরিওলজিস্টস (এসএনডিভি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি করোনায় আক্রান্ত বিপুল সংখ্যক ব্যক্তির কাছ থেকে এ ধরনের সমস্যার কথা জানতে পেরেছেন। করোনার সাধারণ লক্ষণ শ্বাসকষ্টজনিত সমস্যা এই রোগীদের অনেকেরই ছিল না।

হোয়াটস অ্যাপে চার শতাধিক চর্ম বিশেষজ্ঞের একটি গ্রুপে এসএনডিভি এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছে।

গত সপ্তাহে ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জেরম স্যালমনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। করোনা ভাইরাস সম্পর্কে সবকিছু এখনও জানা যায়নি। তবে চর্মবিশেষজ্ঞদের এই মতামত নিয়ে আমি কোনো লেখা এখনও দেখিনি।’

এর আগে গত মাসে ব্রিট্রিশ রিনোলোজিকাল সোসাইট এবং দ্য আমেরিকান অ্যাকাডেমি অব অটোলেরাইঙ্গোলোজি জানিয়েছিল, তারা জানতে পেরেছেন করোনা আক্রান্ত রোগীর মধ্যে স্বাদ-গন্ধ হারিয়ে ফেলার লক্ষণ পাওয়া গেছে।