বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:০২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০, নতুন শনাক্ত ৩৪১

ডেক্সরিপোর্ট  দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। তাদের মধ্যে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে চারজন মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বমোট ২ হাজার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ২ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে ৩৪১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জনে।

এ পর্যন্ত মোট ৪৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।