বৃহস্পতিবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৫১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না

ডেক্সরিপোর্ট  সমগ্র বাংলাদেশকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়ে জনগণকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়েছে জনগণকে অবশ্যই ঘরেই অবস্থান করতে হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

এতে আরো বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। মৃতদের মধ্যে ৬ জনই ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরের বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ জনে। শেষ ২৪ ঘন্টায় বাংলাদেশে যে দশ জন মারা গেছেন তাদের ১ জন ৭০ থেকে ৮০ বছর বয়সী। ৫ জন ৬১ থেকে ৭০ বছর বয়সী। ৩ জন ৫১ থেকে ৬০ বছর বয়সী। ১ জন ২১ থেকে ৩০ বছর বয়সী।

গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০১৯টি। যা থেকে ৩৪১ জন রোগীকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২ জন। ১৫ই এপ্রিলের তুলনায় যা ১৬ শতাংশ বেশি বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষ দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে।