বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

করোনায় ভারতে প্লাজমা থেরাপি শুরু

অনলাইন ডেস্ক  ভারতে পরীক্ষামূলক ভাবে প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপী চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লির ম্যাক্স হাসপাতালে প্রথমবারের মত প্লাজমা ব্যবহৃত হয়।

দিল্লির ডিফেন্স কলোনির বাসিন্দা জশবীর চাড্ডা সদ্য করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন। তার স্ত্রী, কন্যা, পুত্র সকলেই সংক্রমিত হয়ে এখন চিকিৎসাধীন। পুত্র রয়েছেন ভেন্টিলেটরে। ভারত সরকারের সবুজ সংকেত পেয়ে তার শরীরেই প্রথম প্লাজমা ব্যবহৃত হল। এতে যদি তিনি সেরে ওঠেন, তবে করোনা পরীক্ষায় নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, করোনার আঁতুড়ঘর উহানেও কয়েকজন রোগীর শরীরে জমাট বাঁধা প্লাজমা প্রবেশ করানো হয়েছিল। সাম্প্রতিক অতীতে প্লামজা ব্যবহৃত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন মেথডিস্ট হাসপাতালে। এই সংক্রমণ চিকিৎসায় কোনও প্রতিষেধকের খোঁজ না মেলার কারণেই প্লাজমায় বিশ্বাস রাখতে চাইছেন চিকিৎসকদের একাংশ।

ভারতের কেরালা, তেলেঙ্গনা, পশ্চিমবঙ্গেও প্লাজমা পরীক্ষার তোরজোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে চলতি মাসেই শুরু হতে পারে প্লাজমার ট্রায়াল রান। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের দুই চিকিৎসক বিভূতি সাহা ও যোগীরাজ রায় এবং আইসিএমআর-এর চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে প্লাজমা পরীক্ষা হবে।