শিমুল সরকার,যশোর প্রতিনিধি করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন দেশের অসংখ্য মানুষ। এই সংকটকালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামবাসীর উদ্যোগে ১৯০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ।
বারবাকপুর গ্রামের লিল্টু বিশ্বাস বলেন,সারা বিশ্ব আজ মহামারি করোনায় বিপন্ন। এই সময়ে আমাদের ঘরে থাকা সবচেয়ে নিরাপদ। কিন্তু সবার পক্ষে ঘরে থাকা কঠিন, কারণ যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে একটানা এতদিন কাজ না করে সংসার চালানো অসম্ভব। তাই আমরা বারবাকপুর গ্রামবাসীরা উদ্যোগ্য এই ত্রাণের ব্যবস্থা করেছি।
তিনি আরও বলেন,‘করোনার প্রভাবে বর্তমানে গ্রামের মানুষরা সবচেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত।