রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের একাংশ লকডাউন

আব্দুল্লাহ আল হাসিব,বিশেষ প্রতিবেদক  তথ্য গোপন করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে করোনা আক্রান্ত এক বৃদ্ধ চিকিৎসা নেওয়ায় মেডিসিন-৩ ওয়ার্ডটিকে লকডাউন করা হয়েছে। একইসঙ্গে ওই ওয়ার্ডে দায়িত্ব পালনকারী চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হাসাপতালের পরিচালক শেবাচিম কলেজের অধ্যক্ষ, মেডিসিন বিভাগের প্রধান এবং ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসাপতালের উর্ধ্বনতন কর্মকর্তারা জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেন।

জানা গেছে, হাসপাতালের ওই ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর শরীরে করেনাভাইরাস শনাক্ত হলে এই ব্যবস্থা নেওয়া হয়।

রাতেই এ বিষয়টি নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.মোহম্মাদ বাকির হোসেন। তিনি বলেন, গত সোমবার জ্বর-কাশি ও শ্বাসকষ্টের তথ্য পোপন করে এক রোগীকে তার আত্মীয়রা হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩ এ ভর্তি করেন। এরপর ১৫ এপ্রিল ওই রোগীর এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হলে তাৎক্ষণিক তাকে করোনা আইসোলেশন ইউনিটে প্রেরণ করেন এবং রোগীর নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে প্রেরণ করা হলে সেখান থেকে বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে ওই রোগীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তার পরে জরুরি সভা করে মেডিসিন ওয়ার্ডটি লকডাউন করা হয়। পাশাপাশি ওই ওয়ার্ডে দায়িত্ব পালনকারী ২৪ থেকে ২৫ জন চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।