বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১:১৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে লকডাউন ভেঙ্গে ভ্রমণে ট্রাম্প কন্যা

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশের মত লকডাউন জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। এতে ঘরবন্দি হয়ে পড়েছে দেশটির মানুষ। থমকে গেছে দেশটির অর্থনীতির চাকা।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বের সকল দেশকেই ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প লকডাউন ভেঙ্গে পারিবারিক ভ্রমণ করেছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ১ এপ্রিল বাড়িতে থাকার নির্দেশ জারি হওয়ার পর লকডাউন ভেঙ্গে ইভাঙ্কা তার স্বামী ও তিন সন্তানকে নিয়ে ওয়াশিংটন থেকে নিউ জার্সিতে ট্রাম্পের মালিকানাধীন গলফ ক্লাবে গেছেন।

জানা গেছে, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান শেষে ট্রাম্পের জামাতা জারেদ কুশনার ওয়াশিংটনে ফিরলেও তার মেয়ে ইভাঙ্কা ফেরেনি। ইতিমধ্যে নিউ জার্সি থেকে বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে দুইবার কথা বলেছেন ইভাঙ্কা। এমনটিও দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, সে তার ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছে। কোন বাণিজ্যিক কাজে নয়।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৮ হাজার ২১০ জন। মারা গেছেন ৩৪ হাজার ৬৪১ জন।