মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৪৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আইন অনুযায়ী গানম্যানের বিচার হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ডেক্সরিপোর্ট  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তার গানম্যান কিশোর কুমার যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া হবে। এ হত্যাকাণ্ডের দায় তার ব্যক্তিগত।

তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, গানম্যান কিশোর তিনদিন ধরে ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।

ইতোমধ্যে জনগণের সহায়তায় পুলিশ গানম্যান কিশোরকে অস্ত্রসহ আশুলিয়ায় তার বন্ধু তারাইরুলের বাসা থেকে গ্রেফতার করায় মন্ত্রী পুলিশবাহিনী এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান।