মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় দেশে ২১-৩০ বছর বয়সীরা বেশি আক্রান্ত

ডেক্সরিপোর্ট  দেশে করোনাভাইরাসে তরুণদের শনাক্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনের দেয়া তথ্য হালনাগাদ করে এ তথ্য জানা গেছে।

দেশে বর্তমানে এক হাজার ৮৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১-৩০ বছর বয়সীরা সংক্রমিত হয়েছেন। যা কিনা মোট আক্রান্তের ২১ শতাংশ। আর মোট আক্রান্তের ১৯ ভাগ ৩১-৪০ বছর বয়সীরা। এরপর রয়েছেন ৪১-৫০ বছরের মানুষ। শতকরার হিসাবে যা ১৫ শতাংশ।

অন্যদিকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, রোগীদের বয়সের বিশ্লেষণে দেখা গেছে ২১-৫০ বছরের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। আবার নারী-পুরুষ সংক্রমণের হার বিভাজনে দেখা গেছে শতকরা ৬৮ শতাংশ পুরুষ আর ৬২ শতাংশ নারী আক্রান্ত হয়েছেন।।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে শতকরা ৪৬ ভাগ রোগী ঢাকা শহরে। এরপর নারায়ণগঞ্জে শতকরা ২০ ভাগ এবং তারপর নতুন করে অনেক এলাকাতে নতুন করে সংক্রমিত হওয়ার তথ্য পাচ্ছি। তার মধ্যে রয়েছে গাজীপুর, চট্টগ্রাম, মুন্সীগঞ্জেও নতুন করে রোগী দেখা যাচ্ছে। আবার ঢাকা শহরের মধ্যে সংক্রমিত রোগীর মধ্যে বেশি রয়েছে।

এরমধ্যে মিরপুরে সংখ্যা সবচেয়ে বেশি। আমরা দেখেছি টোলারবাগে সংক্রমণ বেশি ছিল, এখন মিরপুরের বিভিন্ন অঞ্চল এবং টোলারবাগ-পুরোটা এলাকা জুড়েই। এটা শতকরা হিসাবে যদি বলি, শতকরা ১১ ভাগ। এরপরে রয়েছে মোহাম্মদপুর, ওয়ারী ও যাত্রাবাড়ীতে রয়েছে শতকরা চার ভাগের মতো সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। তারপর রয়েছে উত্তরা এবং ধানমন্ডিতে শতকরা তিন ভাগ।