রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ইউনিটে আরও ১ রোগীর মৃত্যু

আব্দুল্লাহ আল হাসিব,বিশেষ প্রতিবেদক  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ ঘন্টার ব্যাবধানে এক নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খলিলুর রহমান নামের ৭২ বছর বয়সী চিকিৎসাধীন এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে একই ওয়ার্ডের চিকিৎসাধীন চল্লিশোর্ধ্ব এক নারীর মৃত্যু ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা খলিলুর রহমান নামের সত্তরোর্ধ্ব বৃদ্ধ বৃহস্পতিবার দুপুরে শেবাচিমের করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট ও বুকের ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন। রাতেই তার নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসার আগেই বৃদ্ধ শুক্রবার সন্ধ্যায় মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চল্লিশোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়। জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুরে ৪০ বছর বয়সী এই রোগী হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। পরে তার মধ্যে করোনা উপসর্গ থাকায় ১৬ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়। শুক্রবার বেলা ১১টার দিকে নিরাপত্তা সহকারে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বলেন, মারা যাওয়ার আগেই দুই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু রিপোর্ট না আসার আগে তারা আক্রান্ত ছিলেন কিনা তা বলা যাচ্ছে না।

এ নিয়ে শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ১০ দিনে ৫ রোগীর মৃত্যু হলো। এছাড়া করোনা ইউনিটে ২০ জন রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে সাতজনের করোনা আক্রান্ত নিশ্চিত হওয়া গেছে।