মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৫৭
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে চিকিৎসা নিতে যাওয়া এবং পর্যটক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মরদেহ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।

করোনায় দুর্যোগকালীন বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রথম কোনো স্পেশাল ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা কৃর্তপক্ষ। এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ছয়টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দু’টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফ্লাইটি পরিচালিত হবে। চেন্নাই থেকে দুপুর ১২: ১৫ মিনিটে এবং কলকাতা থেকে সকাল ১১: ৩০ মিনিটে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দুর্যোগকালীন ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে। টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো।