শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

করোনায় আক্রান্ত ২৩ লাখ ছাড়াল, মৃত ১ লাখ ৬০ হাজার

অনলাইন ডেস্ক  সারা বিশ্বে ২৩ লাখ ৩০ হাজার ৯৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭৫৭ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৯৬ হাজার ৬৪২ জন।

বর্তমানে চিকিৎসাধীন ১৫ লাখ ৭৩ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ২৮১ জনের শরীরে রয়েছে মৃদু সংক্রমণ। অন্যদিকে ৫৫ হাজার ২৬৫ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছেন ৩৯ হাজার ১৪ জন।

আক্রান্তের সংখ্যা হিসাবে এর পরের পাঁচটি দেশ হলো স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৪ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৮৪ জন, সুস্থ হয়েছে ৬৬ জন। দেশে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ১ হাজার ৮৯৬ জনের শরীরে।