শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারতে ৩০ শতাংশ সংক্রমণ বাড়িয়েছে তাবলিগ

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসে পরিস্থিতিতে গণজমায়েত যে কত বড় ধরণের ক্ষতির কারণ হতে পারে সে বিষয়ে মুখ খুলেছে ভারত সরকার।

সেখানে এক পরিসংখ্যনে বলা হয়েছে, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের প্রায় ৩০ শতাংশই দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাতের সঙ্গে সংযোগ রয়েছে।

গত মার্চে দিল্লির নিজামুদ্দিনের সেই জমায়েতের পর থেকে ভারতে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে।

একাধিক রাজ্যে সংক্রামিতের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেই তাবলিগ জামাতের প্রত্যক্ষ সম্পর্ক মিলেছে। এমনকী শনিবার ভারতের উত্তরাখণ্ডে ৯ মাসের শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তার বাবা দিল্লির ওই জমায়েতে যোগ দিয়েছিলেন।

এদিকে শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, দেশের মোট করোনা আক্রান্ত ১৪,৩৭৮ জনের মধ্যে ৪,২৯১ জনের তাবলীগ জামাতের যোগ রয়েছে। যা প্রায় ৩০ শতাংশ।

যে রাজ্যগুলিতে করোনার প্রভাব কম, সেখানেও তাবলীগ জামাত যোগে সংক্রমণের খবর মিলেছে। এর মধ্যে আসামের ৩৫ কেসের মধ্যে ৩২ টির ক্ষেত্রে এই অনুষ্ঠানের যোগ রয়েছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১২ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্তের এই জমায়েতের সাথে সম্পর্ক রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া