রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ভাইরাস ছড়ানোর জন্য চীনকে ফল ভোগ করতে হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস যদি চীন ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে থাকে তাহলে এর জন্য তাদের ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এটা শুরু হওয়ার আগেই চীন শেষ করতে পারতো কিন্তু তা হয়নি এবং এখন পুরো বিশ্ব এ ভাইরাসের কারণে ভুগছে। যদি এটি ভুল হয় তাহলে ঠিক আছে। ভুলতো ভুলই। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে এমন করে অবশ্যই তাদের ফল ভোগ করতে হবে।

করোনা ছড়ানোর পর যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল উহানের ল্যাব থেকে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এদিকে চীনঘেঁষা দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধেরও ঘোষণা দিয়েছেন।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, পুরো বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৩০ হাজার ৮৫২ জন। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।