রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পটুয়াখালী জেলা লকডাউন ঘোষণা

আব্দুল্লাহ আল হাসিব,বিশেষ প্রতিবেদক  করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্ট কালের জন্য পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে রবিবার(১৯ এপ্রিল) জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক গণ -বিজ্ঞপ্তিতে পটুয়াখালী জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে এ কার্যক্রম চলমান থাকবে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, পটুয়াখালী জেলার পার্শ্ববর্তী জেলা বরিশাল ও বরগুনা জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করা হচ্ছে।

সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ২ জন ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া গেছে। যেহেতু পাশ্ববর্তী জেলাগুলোর থেকে পটুয়াখালী জেলার করোনা পরিস্থিতি ভালো তাই এই অবস্থান ধরে রাখতেই লকডাউন করা হচ্ছে।

এই নির্দেশের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার জাতীয়, আঞ্চলিক সড়ক মহাসড়ক, নৌপথ বা অন্য যে কোন পথে কোন ব্যক্তি এ জেলায় প্রবেশ এবং বাহির হতে পারবেন না। তবে জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এই অবরুদ্ধ কর্মসূচীর বাইরে থাকবে।