ডেক্সরিপোর্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে যাদের ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাসযন্ত্র) সহায়তা নিতে হয়েছে তাদের প্রায় কাউকেই বাঁচানো যায়নি। আইসিইউ ও ভেন্টিলেটরে নেয়ার রোগীদের বিষয়ে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। এ পর্যন্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে নিতে হয়েছে তাদের ৮ জনই মারা গেছেন।
ভাইরাস নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আইসিইউয়ে ফলাফল ভালো পাওয়া যায়নি। অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ পর্যন্ত ভেন্টিলেটরে দেয়া নয়জনের মধ্যে আটজনই মারা গেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষজ্ঞরা অক্সিজেন থেরাপির ওপরে জোর বেশি দিচ্ছেন। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আরো সাড়ে ৩ হাজার নতুন অক্সিজেন বোতলের অর্ডার দেয়া হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার অক্সিজেন বোতল মজুদ রয়েছে।