রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে  বিক্ষোভ হয়েছে ।সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার দেশটির রাজধানী তেল আবিবের রাবিন স্কয়ারে এই বিক্ষোভ করে প্রায় দুই হাজার মানুষ।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারের্টজের প্রতিবেদনে এ কথা বলা হয়।

বিক্ষোভের সময় তাদের হাতে ছিলো কালো পতাকা। প্রত্যেকের মুখে ছিলো মাস্ক। বিক্ষোভকারীরা একে অপরের থেকে অন্তত ছয় ফুট দূরত্বে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু ইসরায়েলের গণতন্ত্র ধ্বংসের জন্যে উঠেপড়ে লেগেছেন।

বিক্ষোভকারীদের একজন বলেন, নেতানিয়াহু গণতন্ত্র শব্দটিকে একটি বামপন্থী শব্দে পরিণত করেছেন। ইসরায়েল এখন হাঙ্গেরি ও তুরস্কের মতোই গণতন্ত্রবিরোধী কার্যকলাপে রয়েছে।

মার্চ মাসে সর্বপ্রথম কালো পতাকা বিক্ষোভটি শুরু হয়। সে সময় বিক্ষোভে কয়েকশ গাড়ি ও মোটর সাইকেল জেরুজালেমে যাত্রা করে। বিক্ষোভটি ছিলো ভাইরাস মোকাবেলায় ইসরায়েল সরকারের ‘গণতন্ত্রবিরোধী’ ব্যবস্থার বিরুদ্ধে।