ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যের ঘর থেকে ১০ টাকা কেজি দরের ৬ বস্তা চাল ও ৭টি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর ঘরে ৬ বস্তায় সরকারী চাল কালোবাজারে বিক্রির জন্যমৌজুত করা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন আলী ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ওজনের ৬ বস্তায় ভর্তি ১৮০ কেজি চাল সে শুক্তাগড় ইউনিয়নের তালিকাভূক্ত ডিলার মাহাদি হাসানের নিকট থেকে ক্রয় করেছে বলে জানায়।
এ ব্যাপারে ইউএনও সোহাগ হাওলাদার জানায়, দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত দুজনকে পুলিশের হাতেসোপর্দ করে ঝালকাঠি জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।