রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় আক্রান্তদের ৮০ শতাংশ রোগীই উপসর্গহীন!

অনলাইন ডেস্ক  ভারতে ৮০ শতাংশ প্রানঘাতি মহামারী করোনা আক্রান্ত রোগীরই কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞানী রমন আর গঙ্গাখেদরকার। এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তিনি।

আইসিএমআরের বিজ্ঞানী রমন আর গঙ্গাখেদরকার জানান, ভারতে আক্রান্ত ৮০ শতাংশ রোগীর কোনো উপসর্গ ছিল না। তাতেই বাড়ছে উদ্বেগ। কারণ পরীক্ষা ছাড়া শুধু উপসর্গের ওপর নির্ভর করে করোনা সংক্রমিত রোগী চিহ্নিত করার আর সময় নেই। এই উপসর্গহীন সংক্রমণ কতজনের মধ্যে রয়েছে তা বলা ভীষণ কঠিন।

ভারতে কী হতে চলেছে, কতটা ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে চলেছে তা মে মাসের দ্বিতীয় সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ সর্বাধিক স্তরে পৌঁছবে বলে মনে করছেন দেশটির বিজ্ঞানীরা। আইসিএমআরের হিসেবে সংক্রমণ ১৭ হাজার ছাড়িয়েছে।

এরই মধ্যে দিল্লিতে উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্র: ওয়ানইন্ডিয়া