রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শেখ হাসিনা সরকার ত্রাণ দিচ্ছে কেউ না খেয়ে থাকবেনা: বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  শেখ হাসিনা সরকার সকল পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছে কেউ না খেয়ে থাকবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে জনগণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বরিশাল সিটি করপোরেশন সহ ১০ উপজেলায় কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্থ, দু:স্থ, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে মঙ্গলবার(২১ এপ্রিল)বরিশাল জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম এ কথাগুলো বলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষকে সহায়তা দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

এসময় তিনি বলেন, জেলার ১০ উপজেলায় প্রায় দু’ হাজার মানুষের মাঝে এ সহায়তা পৌঁছে দিচ্ছে পরিষদের সদস্যরা।

তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দুর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। বাংলাদেশেও করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এই দুর্ভোগ থেকে তাদের পরিত্রাণের অংশ হিসেবে বরিশাল জেলা পরিষদের পক্ষে থেকে সকল শ্রেণির অসহায় ও দু:স্থ মানুষদের মাঝে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ মনুওয়ারুল ইসলাম অলি, সদস্য জিল্লুর রহমান মিয়া, সদস্য সহিদুল ইসলাম হাওলাদার, সেলিনা বাদল প্রমুখ।

বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২ হাজার পরিবারকে চাল, আলু, ডাল, তেল ও সাবান দেয়া হবে বলে পরিষদ সূত্র জানায়।