রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে নতুন করে ৭ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩১

ডেক্সরিপোর্ট  বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

মঙ্গলবার(২১ এপ্রিল)নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে বানারীপাড়া ও উজিরপুর উপজেলায়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে সাতজনের নমুনা পরীক্ষা করা হলে সবার রিপোর্টই পজিটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জের বাসিন্দা এক নারী (৩৬) ও এক পুরুষ (২৬), বানারীপাড়া বাসিন্দা একজন নারী (১৭) ও একজন পুরুষ (৪০), উজিরপুরের এক পুরুষ (৩৮), বরিশাল মহানগরীর এক পুরুষ, এবং হিজলার বাসিন্দা এক পুরুষ (৬৫)।

বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই সাত ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এ ছাড়া তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চালাচ্ছে। তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলাসমূহ হলো বাবুগঞ্জে ১০ জন, বরিশালে মহানগরী ৯, মুলাদী একজন, হিজলা দুজন, আগৈলঝাড়া একজন, গৌরনদীতে দুজন, উজিরপুরে একজন, বানারীপাড়ায় দুজন, মেহেন্দীগঞ্জে দুজন এবং বাকেরগঞ্জে একজন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো দুজন রোগীর করোনা শনাক্ত হয়।