রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল থেকে চাপাইনবাবগঞ্জে ৬২ জন ধানকাটার শ্রমিক পাঠালেন বিএমপি পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের তত্বাবধায়নে বরিশাল থেকে ধানকাটার জন্য চাপাইনবাবগঞ্জে ৬২ জন শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার(২২ এপ্রিল) সকাল ৬ টায় ৫২ সিটের ২ টি বাসে সামাজিক দুরত্ব নিশ্চিত করে তাদের পাঠানো হয়েছে।

এ সময় ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,চাপাইনবাবগঞ্জ এলাকার ৬২ জন শ্রমিক বরিশাল রুপাতলী এলাকায় একটি নির্মানাধীন ভবনে কর্মরত ছিল। প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বর্তমানে চাপাইনবাবগঞ্জ এলাকায় ধান কাটার শ্রমিক সংকট হওয়ায় তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো হয়েছে।

এ সময় তিনি আরও বলেন,সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ২ টি বাসে করে পাঠানো হয়েছে।এছাড়া প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল দেয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকারিয়া রহমান জিকু,সহকারী কমিশনার ট্রাফিক (দক্ষিন) মাসুদ রানা,সহকারী কমিশনার (উত্তর) এ কেএম ফায়েজুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।