রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বন্ধ করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের কারণে বেকার হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার গ্রিন কার্ড অস্থায়ীভাবে বন্ধের বিষয়ে একটি নির্বাহি আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের স্বাক্ষর করা হয় ওই নির্বাহি আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে ৬০ দিন অথবা এর চেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকতে পারে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজের সুযোগ বাড়ানোর জন্যই বন্ধ করা হয়েছে গ্রিন কার্ড। এ নিয়ে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলণে ট্রাম্প বলেন, আমাদের অর্থনীতি পুনরায় চালু হলে যে কোন জায়গা থেকে আসা যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজ নিশ্চিত করবে এই সিদ্ধান্ত। তবে গ্রিন কার্ড বন্ধ হলেও যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা চালু থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।