রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যায়।

সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো.নূরুল ইসলাম বায়তুল মোকাররমে এক ব্রিফিংয়ে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানান।

ব্রিফিংয়ে বলা হয়,বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, ২৯ শাবান ১৪৪১ হিজরি শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

এমতাবস্থায় ২৫ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ২০ মে পবিত্র লাইলাতুল ক্বদর পালিত হবে।

সেই হিসেব অনুযায়ী শুক্রবার দিনগত শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন মুসলমানরা। একইসঙ্গে শুক্রবার (২৪ এপ্রিল) এশার নামাজের পর দেশের মসজিদে মসজিদে শুরু হবে তারাবীহর নামাজ। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার মসজিদে ১২ জনের বেশি নামাজ আদায় করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে।

১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় শুক্রবার (২৪ এপ্রিল)। শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব)বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।