শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৩
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

করোনা আক্রান্তের পর সুস্থ হলেন এক মাসের শিশু

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যাও। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। তবে এবার করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠলেন এক মাসের শিশু।

করোনাকে পরাজিত করা শিশুটির খবর দিয়েছে থাইল্যান্ড। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত মাত্র এক মাসের শিশু সুস্থ হয়েছে।

একমাস বয়সের ওই নবজাতকটির চিকিৎসকরা জানিয়েছে, চারটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ প্রয়োগে শিশুটি সুস্থ হয়ে উঠেছেন। এর আগে রাজধানী ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউটে করোনা ভাইরাসে আক্রান্ত ওই নবজাতককে ভর্তি করা হয়েছিল।

করোনায় আক্রান্ত নবজাতকের চিকিৎসায় নিয়োজিত বিশাল মুলাসার্ট বলেন,প্রথমে নবজাতকটিকে ১০ দিন চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে চিকিৎসকেরা প্রতিদিন নিয়মিতভাবে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করে আসছিলেন।