রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

শেবাচিমে করোনা ইউনিটে যুবকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। রোববার রাতে মৃত্যু হওয়া ওই যুবকের বাড়ি নগরীর পলাশপুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।

তিনি জানান, ওই যুবক এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের করোনার উপসর্গ দেখা দেয়ায় শনিবার তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। রোববার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। রাত সাড়ে ৭টার দিকে করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক।