শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী করোনার কারণে আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিগগিরই ছুটির আদেশ জারি হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কিনা তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবারের সরকারি ছুটির আদেশে বলা হয়, ৭-১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এর আগে গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তা বাড়িয়ে ১৬ মে করা হলো।