মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, বিকাল ৫:৩০
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

ডেক্সরিপোর্ট  ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ হাবিবুর রহমান মোল্লা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার (৬ মে) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা-৫ আসনের এ এমপি। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার মরদেহ বর্তমানে স্কয়ার হাসপাতালে রাখা আছে,এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ।

এর আগে মঙ্গলবার (৫ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে। তবে এ গুজব নাকচ করে দেন তার ছেলে রায়হান জামিল রিপন।

১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের তিন মেয়াদের সংসদ সদস্য।

হাবিবুর রহমানর মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।