বুধবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:১৮
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

করোনায় এশিয়ায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক  এশিয়ার দেশগুলোতে বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের এ সংখ্যার প্রায় অর্ধেক ঘটেছে চীনে। গ্রিনিচ মান সময় ১৯০০ টায় এ অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এশিয়ার বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে মোট ১০ হাজার ১ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৬৯ হাজার ২৫ জনে দাঁড়ালো। এশিয়ায় মৃতের এ সংখ্যা ইউরোপের মৃতের সংখ্যার চেয়ে অনেক কম।

ইউরোপে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় করোনাভাইরাসে ৭৯ হাজার ৩২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

এদিকে চীনে গত ৩ সপ্তাহে করোনাভাইরাসে নতুন করে মাত্র ১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে সরকারি হিসাবে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ হাজার ৬৩৩ জনে দাঁড়িয়েছে।

এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসে ক্ষতির দিক থেকে এর পরের অবস্থানে থাকা দেশ ভারতে ১ হাজার ৭৮৩ জন এবং ইন্দোনেশিয়ায় ৯৩০ জনের মৃত্যু হয়েছে।

ভাইরাসটিতে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ২ লাখ ৬৬ হাজার ৯১৯ জন।