শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বাংলাদেশকে চার হাজার পিপিই দিলো জাপান

ডেক্সরিপোর্ট  নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশ সরকারকে মাস্ক, গাউন, গগলসসহ চার হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকায় জাপান দূতাবাস। মঙ্গলবার জাপান দূতাবাস স্বাস্থ্য মন্ত্রণালয়কে পিপিইগুলো হস্তান্তর করে।

ঢাকার জাপান দূতাবাস এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জাপান দূতাবাস জানায়, স্বাস্থ্য মন্ত্রণলয়ের সচিব আসাদুল ইসলামের কাছে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রধান প্রতিনিধি হিরাথা হিতোয়িশি।

জাপানের দেওয়া চার হাজার পিপিইর মধ্যে দু হাজার পিপিই নরসিংদী, কক্সবাজার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের দেওয়া হবে। বাকি দুহাজার পিপিই ঢাকা মেডিকেল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সিং সার্ভিস শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের বিতরণ করা হবে।

জাপান দূতাবাস আরো জানায়, করোনা ভাইরাস মোকাবিলায় জাপান বাংলাদেশকে ইউনিসেফ, আইওএম, ইউএনএইচসিআর ও আইএফআরসির মাধ্যমে ১০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।