বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাওনা টাকা না পেয়ে দেনাদারকে জাপটে ধরলেন করোনা রোগী

ডেক্সরিপোর্ট  পাওনা টাকা না পেয়ে করোনা সংক্রমণ ঘটাতে দেনাদারকে জাপটে ধরলেন করোনা রোগী। উত্তেজিত কণ্ঠে বললেন, করোনায় আমিও মরব, তুইও মর।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরতলীর লিংকরোড বাস স্টেশনে এমন ঘটনাই ঘটল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, তিন দিন আগে ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের (৩২) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। কিন্তু তিনি লকডাউন না মেনে নিয়মিতই মোটরসাইকেল নিয়ে চলাচল করছিলেন। যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

চেয়ারম্যান টিপু সুলতান জানান, মঙ্গলবার লিংকরোড ষ্টেশনের ব্যবসায়ী সালামতের কাছে পাওনা টাকা চাইতে আসেন জাহাঙ্গীর। এ সময় টাকা আদায়ের কৌশল হিসাবে জাহাঙ্গীর নিজেই উত্তেজিত হয়ে সালামতকে জাপটে ধরেন ও হাতাহাতিতে লিপ্ত হন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ জানান, শুনেছি এক করোনা রোগী লকডাউন অমান্য করে বাস স্টেশনে এসে লোকজনের সঙ্গে ঝগড়াঝাটি করেছেন। রাতেই তাকে রামু আইসোলেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান।