বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪৩
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

বগুড়ায় একই পরিবারের ৭ জন সহ ১১ জন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  বগুড়ায় নুতন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকাফেরত একই পরিবারের সাতজন ও স্থানীয় চার পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫২ জন আক্রান্ত হলেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার রাতে এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ১৭৬ জনের মধ্যে ১১ জনের পজিটিভ রিপোর্ট আসে।

সিরাজগঞ্জের ১২ জন নেগেটিভ। বগুড়ার আক্রান্তদের মধ্যে শহরের জলেশ্বরীতলা এলাকার এক পরিবারের চার নারী ও তিন পুরুষ সদস্য এবং পুলিশ লাইন্সে কর্মরত এক এটিএসআই ও তিন কনস্টেবল রয়েছেন।

এক পরিবারের সাতজন ৮ মে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজের সাবেক অধ্যক্ষ নজবুল হকের আত্মীয় স্বজন। তারা অসুস্থ নজবুল হককে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ওইদিন বগুড়া ফিরেছেন।

১১ মে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সে করোনা আক্রান্ত এক কনস্টেবলের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আদালতে কর্মরত ওই পুলিশ সদস্য আক্রান্ত হবার পর মোট ২২ পুলিশের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এক পরিবারের সাতজনকে নিজেদের বাড়িতে ও পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হবে।

এ নিয়ে বগুড়ায় নয় পুলিশ আক্রান্ত হলেন। এর মধ্যে এক কর্মকর্তা সুস্থ হয়ে ফিরে গেছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৯ এপ্রিল থেকে ১২ মে রাত ৯টা পর্যন্ত জেলায় মোট ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে নয়জন সুস্থ হওয়ায় বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ও নিজ নিজ বাড়িতে ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।