শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৪
শিরোনাম :
শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশে একদিনে করোনায় আক্রান্ত ১১৬২, মৃত্যু ১৯

ডেক্সরিপোর্ট   বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ১১৬২ জনের শরীরে। নতুন রোগীসহ বর্তমানে মোট শনাক্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন। একদিনে মারা গেছেন আরও ১৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২১৪ জন, মোট সুস্থ ৩৩৬১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৬২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯০০ টি। মোট ৪১ ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

 

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন করে যারা মারা গেছেন, তাদের মধ্যে বারোজন পুরুষ ও সাতজন নারী। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৬২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯০০ টি। মোট ৪১ ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

 

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। এদিকে দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন।

এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২রা মে ৫৫২ জন, ৩রা মে ৬৬৫ জন, ৪ঠা মে ৬৮৮, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬জন, ৮ মে ৭০৯ জন এবং ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, ১১ মে সব্বোর্চ ১০৩৪ জন ও ১২ মে ৯৬৯ করোনা রোগী শনাক্ত হয়।