মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৫৯
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

করোনাকালে অসহায়দের পাশে আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ধানমন্ডির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সিআইপি মকবুল হোসেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে কয়েক লাখ টাকার আর্থিক অনুদান দেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরে-বাংলা নগর থানার ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ১০০ নং ওয়ার্ড এলাকায় অসহায়দের মধ্যে আর্থিক অনুদান দেন আওয়ামী লীগের এই নেতা। ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে এ অনুদান পৌঁছে দেন তিনি।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, স্থানীয় সাংসদ সাদেক খান, স্থানীয় প্রশাসন, ওয়ার্ডগুলোর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগেও এসব এলাকায় নিজ হাতে ত্রান সামগ্রী বিতরণ করেন সাবেক এই সাংসদ।