মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৫৭
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ভোলায় গুরুত্বপূর্ণ ১০ স্থানে জীবানুনাশক টানেল স্থাপন

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধে ভোলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ১০ স্থানে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

বৃহ¯পতিবার(১৪) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এ টানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা-৩, লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন।

সংসদ সদস্য নূরনবী চৌধূরী শাওনের ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে এসব জীবানুনাশক টানেল স্থাপন করা হয়। পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।

এসময় সংসদ সদস্য নূরনবী চৌধূরী শাওন বলেন, প্রধান মন্ত্রীর ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যানে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব জীবানুনাশক টানেল” ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা-২,বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আ’লীগ সভাপতি ফজলুল কাদের মঞ্জু প্রমূখ।