মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় ব্র্যাক পরিচালকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারী ক‌রোনা ভাইরাসে আক্রান্ত হ‌য়ে মারা গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কো‌রের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আফতাব আহমেদ। তিনি ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) পরিচালক ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটে সিএমএইচে তিনি মারা যান।

আফতাব আহমেদ বাংলাদেশ মিলিটারি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কো‌রে দীর্ঘ ২৭ বছরের বেশি সময়ের কর্মজীবনে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিসেফ, আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইকেইএ, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্ল্যান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় কমিশন, সিটি ব্যাংক এনএসহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব তৈরির ক্ষেত্রে কৌশলগত নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া তিনি বিশ্বব্যাংক ও সুইসকন্টাক্টের মতো কয়েকটি দক্ষতা উন্নয়ন প্রকল্পে পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা তৈরির জন্য গঠিত জাতীয় পরামর্শক কমিটির অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি।

এ ছাড়া জাতীয় শিক্ষানীতি, আনুষ্ঠানিক শিক্ষানীতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংস্কার, এডুকেশন ওয়াচ ২০১৩ এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) নীতি তৈরির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠা এবং বেড়ে ওঠার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।