রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দুই উপায়ে বিদায় হবে করোনা

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দুনিয়া। বিশ্বের উন্নত দেশগুলোও এখন অসহায়। ভাইরাসটি মোকাবেলায় শতাধিক ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। তবে এখনো এর চূড়ান্ত কোনো সমাধানে আসতে পারেননি বিজ্ঞানীরা।

কবে নাগাদ এই সমস্যা থেকে মুক্তি মিলবে তাও বলা সম্ভব হচ্ছে না। তবে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে দুটি উপায়ের কথা বলছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত দুই ভাবে মহামারী শেষ হয়ে থাকে। এক. ওষুধ আবিষ্কারের মধ্য দিয়ে। দুই. সামাজিকভাবেও মহামারী সমাপ্তি ঘটে যখন মহামারী-সংক্রান্ত ভয় কেটে যায় মানুষের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে, এডিনবার্গ ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিষয়ক অধ্যাপক মার্ক উলহাউজ বলেন, বিষয়টি নিয়ে পৃথিবীর কোন দেশেরই কৌশল নেই। এই কৌশল ঠিক করা বড় ধরনের বৈজ্ঞানিক এবং সামাজিক চ্যালেঞ্জ।

এই বিশেষজ্ঞ তিনটি উপায়ের কথা জানিয়েছেন। ১. টিকা দেয়া। ২. বহু মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের ফলে তাদের মধ্যে এনিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। ৩. স্থায়ীভাবে মানুষ এবং সমাজের আচার-আচরণে পরিবর্তন নিয়ে আসা।

অন্যদিকে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ওষুধবিষয়ক ইতিহাসবিদ জেরেমি গ্রিন বলেন, মানুষ একটা সময় উদ্বেগের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় এবং শিখে যায়, অসুখের মধ্যেও কীভাবে বাঁচতে হয়। কোনো মহামারী আসলে পুরোপুরি শেষ হয় না। একটি অসুখকে পরাজিত করা যায় মাত্র।

আর ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্সি বলেন, করোনা নিয়ে সুনির্দিষ্ট সময়সীমা দেয়া সম্ভব নয়।

এদিকে করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন এ পর্যন্ত প্রায় ৪৪ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে প্রায় তিন লাখ মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৬ লাখ মানুষ। দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে।