বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:২৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুরে বাতিল করা হলো হজযাত্রা ও ঈদের জামাত

অনলাইন ডেস্ক  মহামারী করোনা ভাইরাসের কারণে এ বছরের ঈদুল ফিতরের জামাত ও ৯০০ আবেদনকারীর হজযাত্রা বাতিল করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর বা মুইস।

সিঙ্গাপুরেও প্রতি বছর পবিত্র রমজানের শেষে উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয় ঈদুল ফিতর। স্থানীয় ভাষায় যা হারি রায়া আইদিলফিতরি নামে পরিচিত।

মুইস জানিয়েছে, ঈদের দিনও সিঙ্গাপুরের ৭০টি মসজিদই বন্ধ থাকবে। তবে ওইদিন সকালে মুসলিমরা নিজ নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের জামায়াতে অংশ নিতে ও খুতবা শুনতে পারবেন। স্থানীয় রেডিও, টেলিভিশন চ্যানেল, মুইসের ফেসবুক পেজে জামায়াত ও খুতবা সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া, কর্মজীবী তরুণ হজযাত্রীরা চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে হজ পালনের জন্য ছুটিপ্রাপ্তি এবং তাদের চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিঙ্গাপুরে ফেরার পর ভ্রমণকারীদের অবশ্যই ১৪ দিন বাড়িতে থাকার নোটিশের কারণে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।