বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৪১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন ব্যারিস্টার তাপস

ডেক্সরিপোর্ট  আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার (১৫ মে) বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ হচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

তিনি জানান, আজ শনিবার (১৬ মে) সারাদেশে করোনাভাইরাসের মহামারির কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ৫ মে মেয়র হিসেবে শপথ নেন। ওই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। ফলে আগামীকাল ১৬ মে সাঈদ খোকনের মেয়াদ শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।