বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি, ভ্রমণে বিধিনিষেধ তুলে নিচ্ছে ইতালি

অনলাইন ডেস্ক   ইতালির পরিস্থিতি কিছুটা বদলেছে। অর্থনীতির চাকা সচল করতে লকডাউন পরিস্থিতি শিথিলের পাশাপাশি দেশটি ভ্রমণের ওপর বিধিনিষেধ আগামী ৩ জুন থেকে প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। এতে দেশটির নাগরিকরা সেদিন থেকে বিদেশ এবং বিদেশি নাগকরিকরা ইতালি ভ্রমণ করতে পারবেন।

এমন একটি আদেশে সই করেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে, যা শনিবার (১৬ মে) প্রকাশিত হয়েছে।

অর্থনীতির চাকা ফের সচল করতে লকডাউন শিথিল করার পর ৩ জুন থেকে দেশটির নাগরিকদের বিদেশ এবং বিদেশি নাগরিকদের ইতালি ভ্রমণে অনুমতি দেওয়ার বিষয়ে সরকার এ পদক্ষেপ নিল। দেশটির জন্য এটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেননা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে লকডাউনের কারণে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল দেশটিতে।

 

বিবিসির খবরে বলা হয়, ৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল করে কিছু কারখানা এবং পার্ক খোলার অনুমতি দেওয়া হয়েছিল। আর দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের সই করা সাম্প্রতিক এ আদেশে, ১৮ মে থেকে কিছু দোকানা এবং রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

এদিকে ক্যাথলিক চার্চগুলোও সেদিন (১৮ মে) প্রার্থনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে। চার্চে আগতদের অবশ্যই ফেস মাস্ক পরিধানের পাশপাশি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। একইসঙ্গে অন্য ধর্মের অনুসারীরাও জমায়েত করে প্রার্থনার অনুমতি পেয়েছেন।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে ৩১ হাজার ৬১০ জনের।  দেশটির চেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে (৮৭ হাজার ৫৫৯ জন) এবং যুক্তরাজ্যে (৩৪ হাজার ৭৮ জন)।