শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৫৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব নিলেন তাপস

ডেক্সরিপোর্ট  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)’র নতুন মেয়রের দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।

শনিবার (১৬ মে) দায়িত্ব নিয়েই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনচিত্র নিয়ে একটি বর্ষপুঞ্জি তৈরির ঘোষণা দেন।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নগর ভবনের প্রবেশ করলে নেতাকর্মী ও ভবনের কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তিনি খোঁজ নিয়েছেন দক্ষিণ সিটির সার্বিক অবস্থার।

জানা গেছে, আগের মেয়র সাইদ খোকন বাসা থেকে প্রয়োজনীয় সব কাগজপত্রে স্বাক্ষর করে নগর ভবনে পাঠিয়ে দিয়েছেন। নগরের প্রত্যেক শাখার একটি সংক্ষিপ্ত বিবরণী তাপসকে দেওয়া হয়। তিনি তা প্রত্যক্ষ করেন।