শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ভয়ংকর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

ডেক্সরিপোর্ট  দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি, শনিবার (১৬ মে) বিকেল বা সন্ধ্যের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যেই ররূপ নেবে ভয়ংকর ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘আম্ফান’। প্রথমে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তরমুখী হলেও পরে তা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এখন পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে মঙ্গল-বুধবার ভারতের কলকাতা উপকূলে ‘আম্ফান’-এর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রোববার (১৭ মে) ঘূর্ণিঝড়টি ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরে আরও শক্তি বাড়িয়ে অতি ভয়ংকর রূপ নেবে।

মঙ্গলবার (১৯ মে) ঘূর্ণিঝড়ের গতি পৌঁছে যেতে পারে প্রতি ঘণ্টায় ১৭০-২০০ কিলোমিটার। স্থলভাগের দিকে যত এগুবে, তার গতি কিছুটা কমে। তবে আছড়ে পড়ার সময় আম্ফান কতটা শক্তি বাড়াবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার (১৫ মে) দুপুরে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপটি ওড়িশার পারাদ্বীপ থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দূরে রয়েছে। দিঘা থেকে ১ হাজার ২২০ কিলোমিটার, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে রয়েছে।

আম্ফানের প্রভাবে ওড়িশা-পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল প্রবল জলোচ্ছ্বাস হতে পারে। তার প্রভাব পড়তে পারে কলকাতা-সহ গাঙ্গেয় উপকূলের প্রায় সব জেলাতেই। তার পর ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের দিকে। তবে সব কিছুই নির্ভর করছে উত্তর-পূর্ব দিকে নেওয়া ওই বাঁকের উপরেই।